শিরোনাম

ভিক্ষা করায় দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে




ভিক্ষা করায় দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে
চ্যানেল টেন ডেস্কঃ

ভিক্ষাবৃত্তির দায়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এমন তথ্য জানিয়েছে পাকিস্তানেরই কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)।

সংস্থাটির মহাপরিচালক পাকিস্তানের জাতীয় পরিষদের (সংসদ) প্রবাসী ও মানবাধিকার বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে বলেছেন, ভিক্ষা করায় এসব প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

এরমধ্যে সর্বোচ্চ ২৪ হাজার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার এবং আজারবাইজান থেকে তৃতীয় সর্বোচ্চ ২ হাজার ৫০০ পাকিস্তানির বিরুদ্ধে ভিক্ষার দায়ে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া অনেকে ওমরাহর নাম করে সৌদি আরব গিয়ে সেখান থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছেন। তাদেরও ধরে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে।


No comments